Weather : ” আজও মেঘলা আবহ , নেই ভারী বর্ষণ স্বস্তি রাজ্যে “

Published on: October 4, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : আজ মূলত মেঘলা আকাশ; পরে আংশিক মেঘলা আকাশ। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল কার্নিভালের দিন রবিবারে ও কখনো মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ। সকালের পর থেকে সন্ধ্যের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একনাগারে বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খন্ড হয়ে বিহারের দিকে অভিমুখ। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। আজকের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।আজ শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।

এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরে প্রতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। সঙ্গে দমকা ঝড়ো বাতাস থাকবে সব জেলাতেই। রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস।সোমবারে ভারী বৃষ্টি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই সঙ্গে দমকা হাওয়া।মঙ্গলবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি বেশিরভাগ জেলাতে। বুধ ও বৃহস্পতিবার এ কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।আজ শনিবার সকালে মেঘলা আকাশ হলে ও পরে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি।

বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। কিছুক্ষণের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি আরো কমবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।