অনেক বিতর্কের পরও টি আর পি (TRP) তালিকায় নজর কাড়ল ‘চিরদিনই তুমি যে আমার’। কখনও ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর শোনা গেছে। কখনও বা নায়িকা বদলের খবর। কিন্তু এই সব কিছু টানাপড়েনের মধ্যেও দর্শকদের ভালোবাসা নিয়ে ৬.০ রেটিং নিয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিক।
আরও পড়ুন – Tom Cruise : ৬৩ বছর বয়সে অবশেষে অস্কারের মঞ্চে স্বীকৃত টম ক্রুজ
টেলিপাড়ায় টি আর পি তালিকায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই সপ্তাহেও টি আর পি (TRP) তালিকার ৬.৮ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম’। এদিকে নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ তে দর্শকদের চমকে দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ৬.৬ রেটিং নিয়ে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’র সঙ্গে যৌথ ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। ৬.৩ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘পরিণীতা’। এক দিকে বৃন্দার দুষ্টুমি অন্য দিকে জগদ্ধাত্রীতে টানটান উত্তেজনা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘জগদ্ধাত্রী’। দুটি ধারাবাহিক এর রেটিং ৬.১।
তবে সবচেয়ে বেশি বাজিমাত করেছে ‘চিরদিনই তুমি যে আমার’। জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে নিয়ে নানা টানাপড়েনের পরেও এই সপ্তাহে পঞ্চম স্থানে অটুট রয়েছে এই ধারাবাহিক। আর কিছু দিনের মধ্যেই শেষ হতে চলেছে ‘ফুলকি’। কিন্তু ৫.৮ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা ধরে রাখতে সক্ষম এই ধারাবাহিক। টি আর পি (TRP) তালিকায় যৌথ ভাবে সপ্তম স্থানে রয়েছে ‘চিরসখা’ ও ‘জোয়ার ভাটা’। তাদের রেটিং ৫.৭।
