মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়: মাসে ৫০০০ টাকা ভাতা কি সত্যিই বদলে দেবে শ্রমিক পরিবারের জীবন ?

Published on: August 19, 2025

Join WhatsApp

Join Now

 

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ১৮ অগাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন নতুন প্রকল্প “শ্রমশ্রী ” যা মূলত রাজ্যে ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য চালু করা হয়েছে।মুখ্যমন্ত্রী জানান, প্রায় ২২ লক্ষ পরিজায়ি শ্রমিক এই প্রকল্পের আওতায় নিজুক্ত। সকল পরিযায়ী শ্রমিকদের এককালীন ভ্রমণ সহায়তা -সহ ফিরে আসার পর কাজ না পাওয়া পযর্ন্ত প্রতিমাসে ৫০০০ টাকা করে ভাতা দেয়া হবে। প্রত্যাক পরিযায়ী শ্রমিককে ১ বছর পর্যন্ত দেওয়া হবে এই ভাতা। এছাড়াও খাদ্যসাথী, সাস্থসাথী- নিজস্ব বাড়ি না থাকলে কমিনিটি কিচেনের ব্যাবস্থা করা হবে।এছাড়াও তাদের সন্তানদের জন্য সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে এবং কন্যাশ্রী, শিক্ষাশ্রি, মেধাস্রী এর মতো প্রকল্পের সুব্যাবস্থা করে দেয়া হবে বলে জানান। এছারাও উৎকর্ষ বাংলার স্কিল ট্রেনিং এর মাধ্যমে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের দক্ষ করে বিভিন্ন কাজে নিযুক্ত করা হবেএমনকি, কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের জবকার্ডও দেওয়া হবে। কোথায়, কীভাবে আবেদন করলে এই ভাতা মিলবে তাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধায়। বাংলায় ফিরবে বাংলার মানুষ – মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হবে সকল পরিযায়ী শ্রমিক সহ তাদের পরিবার।