রাজডাঙা হোটেলে নগ্ন অবস্থায় CA-র দেহ উদ্ধার করা হয় ( CA Murder Case ) এবং তাঁর সঙ্গে থাকা দুই সঙ্গী এখনও পলাতক । কলকাতার কসবার রাজডাঙা এলাকার একটি হোটেল থেকে শনিবার বিকেলে উদ্ধার করা হয় ৩৩ বছর বয়সি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আদর্শ লোসালকার নগ্ন দেহ ( CA Murder Case )। তাঁর পা তোয়ালে দিয়ে বাঁধা অবস্থায় ছিল এবং মাথার ঠিক পেছনে এক গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ঘর থেকে একাধিক কন্ডোম ( Condom ) উদ্ধার করেছে পুলিশ ( Police )।
Read More : Delhi Pollution Crisis : দিল্লির দূষণ নিয়ে কড়া বার্তা কৃতির https://24hrstvchannel.com/https-newsupdatehub-com-delhi-pollution-crisis-kriti-statement/
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দু’টি রুম অনলাইনে বুক করেছিলেন আদর্শ ; তারপরে তাঁরা হোটেলে ঢোকেন, সঙ্গে ছিলেন এক যুবক ও এক যুবতী। আদর্শ নিজের রুমে ঢোকার পর, বাকি দু’জন অন্য রুমে চলে যান। রাত ন’টার দিকে তারা দু’জনে আদর্শের রুমে আসে এবং ভোর আড়াইটার দিকে হোটেল ( Hotel ) থেকে বেরিয়ে যায়।
Read More : BLO Death Case : গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বিএলও কর্মী https://24hrstvchannel.com/blo-death-case-
কোলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন, “তদন্ত চলছে এবং ওই দুই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।” পুলিশের প্রাথমিক ধারণা, আদর্শকে মাথায় আঘাত করে পরে তারপরে শ্বাসরোধ করে খুন ( CA Murder Case ) করা হয়েছে। যদিও চূড়ান্ত তথ্য মিলবে ময়নাতদন্তের রিপোর্ট ( Postmortem Report ) হাতে আসার পরে।
ঘটনার পর দেখা যায়, আদর্শের মোবাইল ফোন ও ওয়ালেট নিখোঁজ। পুলিশের সন্দেহ, খুনের ( CA Murder Case ) পরই দু’জন সেগুলো নিয়ে পালিয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। আরও জানা গেছে, ঘটনার পর আদর্শের সোশ্যাল মিডিয়া ( Social Media ) অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ ( Whatsapp ) ডিঅ্যাক্টিভেট ( Deactivate ) করে দেওয়া হয়েছে , পুলিশের প্রাথমিক অনুমান যে এটি খুনের (CA Murder Case ) পরেই করা হয়েছে। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ওই দুইজন অভিযোগপ্রাপ্তের জমা দেওয়া আধার কার্ডও খতিয়ে দেখা হচ্ছে।
সারা এলাকায় ঘটনার ( CA Murder Case ) তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি,” আদর্শের কোনও শত্রু ছিল না”। পুলিশ এখন তাঁর সঙ্গে থাকা দুই জনকে খুঁজে বের করার দিকে জোর দিয়েছেন।
