Hooghly: নিয়ম ভাঙলেই অশান্তি! টোটো ইস্যুতে উত্তাল আরামবাগ

Published on: August 19, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : হুগলি জেলার আরামবাগে টোটো নিয়ে বারংবার সমস্যা দেখা গেছে। টোটো নিয়ন্ত্রণে আনতে আরামবাগ থানার পুলিশ বাহিনী মাঝের মধ্যেই রাস্তায় নামে তাতেও কোনো সুরাহা দেখতে পাওয়া যায়নি, কার্যত পৌরসভার তরফ থেকে মাইকিং প্রচারও করে বারংবার, যাতে আরামবাগে যানজট সৃষ্টি না হয় । শুধু তাই নয় বারংবার এখানে দেখতে পাওয়া গেছে বেপরোয়াভাবে টোটো চালানোর ফলে অনেক মানুষ এক্সিডেন্টের কবলেও পড়েছে।ফলত এত কিছু হওয়া সত্ত্বেও আবারও টোটো নিয়ে সমস্যা দেখতে পাওয়া গেলো আরামবাগের বিক্রমপুরে ।পৌরসভার টোটো বনাম পঞ্চায়েতের টোটো নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় দুই পক্ষের টোটো চালকদের মধ্যে । ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় আরামবাগ থানা পুলিশ।

ঘটনার সূত্রপাত অনুযায়ী জানতে পারা যায় আরামবাগ পৌরসভা নিয়ম করে দিয়েছে পৌরসভার টোটো পঞ্চায়েতে যাবে না এবং পঞ্চয়েতে টোটো পৌরসভায় আসবে না।কার্যত দীর্ঘদিন এই নিয়ম মেনেই চলছে টোটো ।এমতাবস্থায় পৌরসভার টোটো চালকরা অভিযোগ করছে পঞ্চায়েতে টোটো রিজার্ভ অবস্থায় পৌরসভায় ঢুকছে আর সেই টোটো এসে বের হচ্ছে না , ইদানিং দুই, তিনদিন দেখতে পাওয়া যাচ্ছে।কার্যত টোটো চালকরা আরও জানান আমাদের টোটো ইউনিয়নের নেতা সেক সাদ্দাম নাকি বলেছে পঞ্চায়েতের টোটো পৌরসভায় ঢুকার নির্দেশ দিয়েছে সেই জন্যই ইদানিং ওই পঞ্চায়েতের টোটো চালকরা আসতে শুরু করেছিল এবং মাধবপুর অঞ্চলের সহ-সভাপতি শেখ সাইবুল্লাহ ওরফে রাঙার নির্দেশেও পঞ্চায়েতের টোটো পুরসভায় ঢুকছে এই রকমটাই অভিযোগ তুললেন পৌরসভার টোটো চালকরা।

ওপর পক্ষে পঞ্চায়েতের টোটো চালকরা জানান আমরা রির্জাভ করে যাই নামিয়ে চলে আসি, প্রায় সব টোটো ঢুকছে না ৩০ থেকে ৪০ টা পঞ্চায়েতে টোটো পৌরসভার ঢুকছে । আমাদেরকে টোটো ইউনিয়নের নেতা শেখ সাদ্দাম পৌরসভায় ঢোকার অনুমতি দেয় সেই জন্যই আমরা যাই ।কার্যত মাধবপুর অঞ্চলের সহ-সভাপতি যিনি পঞ্চায়েতের টোটোদের কে পৌরসভায় ঢোকার নির্দেশ দিয়েছে শেখ সফিবুল্লা ওরফে রাঙা জানান আমি সেই রকম ভাবে কাওকে বলিনি, আমি যেহেতু মাধবপুরে দায়িত্বে আছি, তাই আমার নামটা বলছে সবাই । আমাকে আমাদের টোটো চালকদেরকে দেখতে হবে, তাদের কথা ভাবতে হবে।
আমরা এই নিয়ে টোটো ইউনিয়নের সভাপতি সাথে আজকে একটা মিটিংয়ে বসবো যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায় ।