Kolkata : স্টুডেন্টস কর্নার ক্লাবের রক্তদান শিবির, পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস, উদ্বোধন করলেন একটি আধুনিক ব্যায়ামাগার

Published on: September 7, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : টালিগঞ্জের ৯৫ নম্বর ওয়ার্ডের স্টুডেন্টস কর্নার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মহৎ সামাজিক অনুষ্ঠান—স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তের কোনো বিকল্প নেই, মানুষের রক্তই মানুষকে বাঁচাতে পারে। তাই রক্তসঙ্কট দূর করতে জনদরদী মুখ্যমন্ত্রী বেশি বেশি করে রক্ত দেওয়ার কথা বলেন। পাশাপাশি রাজ্যে রক্তদানকে উৎসবে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই অনুপ্রেরণায় রাজ্যের দিকে দিকে রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে। আর তারই নিদর্শন দেখা যায় টালিগঞ্জ বিধানসভায়। প্রচুর রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই বিধানসভাতে, আজাদগড় ১নং ও সমাজগড় সংযোগস্থলে স্টুডেন্টস কর্নার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির। এর শুভ উদ্বোধন করেন এলাকার মানবদরদী বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস। তিনি সবসময় মানুষের পথে মানুষের সাথে থেকে কাজ করতে ভালোবাসেন। যেকোনো সমাজকল্যাণমূলক কাজে শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত থাকেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

অনুষ্ঠানে এসে তিনি ছোট ছোট বাচ্চাদের হাতে গোলাপ তুলে দেন। তাদের সঙ্গে হাসিমুখে হাত মেলান এবং স্নেহের আশীর্বাদে ভরিয়ে দেন। শুধু তাই নয়, এলাকার গরিব দুঃস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষার মান উন্নতিকরণের জন্য স্থানীয় লাইব্রেরিতে চারটি কম্পিউটার ও একটি প্রিন্টারের ব্যবস্থা করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

রক্তদান শিবিরের পাশাপাশি এদিন অরূপ বিশ্বাস শুভ উদ্বোধন করেন একটি আধুনিক সরঞ্জামে সুসজ্জিত ব্যায়ামাগার। এর ফলে এলাকার মানুষের জন্য এক নতুন দিগন্তের সূচনা হয়। এই ব্যায়ামাগার স্থানীয় যুবসমাজের শারীরিক ও মানসিক সুস্থতায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে এলাকাবাসী, রক্তদাতা, ক্লাব সদস্য এবং অতিথিরা সকলে একসঙ্গে উপস্থিত থেকে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন।  সবমিলিয়ে রক্তদান ও ব্যায়ামাগারের এই বিশেষ উদ্যোগ এলাকায় উৎসাহ, আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি করে।