২৪ আওয়ার্স টিভি ডেস্ক : “যোগ ব্যায়াম শুধু শরীরকে নয়, মনকেও শান্তি দেয়—প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন শক্তি ও আনন্দ।” এর সেই বার্তাই প্রতিষ্ঠা করতে যোগাবিদ রূপসী সাধু ও সেক্রেটারি তাপস কীর্তানীয়ার চেষ্টায় ১লা ডিসেম্বর ২০২২ থেকে শুরু হয় এক নতুন যাত্রাপথ সানভি যোগা একাডেমী। মানুষকে সুস্থ, শক্তিশালী এবং মননশীল রাখার একান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সানভী একাডেমি । তারা বারংবার মানুষকে বুঝিয়েছে যোগা শুধু ব্যায়াম নয়—এটি একটি জীবনধারা, যা শরীর ও মনকে সুস্থ রাখে। বিধাননগরের অন্তর্গত হাতিয়ারা অঞ্চলে চার নং কলোনিতে ভাই ভাই সংঘ এই যোগা একাডেমীটি রয়েছে। ৫ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে শিক্ষক দিবস উপলক্ষে সানভী যোগা একাডেমীতে উদযাপন হয় এক বিশেষ অনুষ্ঠান, যেখানে ছিলেন অসংখ্য ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানটি উদযাপন করা হয় কেক কেটে, প্রণয়ম করে, নাচ ও গান-এর মাধ্যমে এদিন উপস্থিত সকল ছাত্র-ছাত্রীরা জানায়, নিয়মিত যোগার মাধ্যমে তারা এখন আরও সুস্থ, শক্তিশালী এবং প্রাণবন্ত বোধ করছেন। এছাড়াও এখানকার শিক্ষার্থীদের মধ্যে আছে বিভিন্ন বয়সের মানুষ—কারো হাঁটুর ব্যথা,তো কারো হাতে ব্যথা। কিন্তু সানভি যোগা একাডেমীর নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে সকলেই সুস্থ ও উদ্যমী। যোগা মানেই সুস্থ জীবন, সুস্থ মন, সুস্থ সমাজ। সানভি যোগা একাডেমী এভাবেই মানুষের জীবনে স্বাস্থ্য ও আনন্দ ছড়িয়ে দিচ্ছে।
