রাজকটে নীরঞ্জন শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফির গ্রুপ বি ম্যাচে চণ্ডীগড়ের (Bengal Dominate in Rajkot) বিরুদ্ধে দুর্দান্ত ছয় উইকেটের জয় তুলে নিল বাংলা। এই জয়ের নায়ক হয়ে উঠলেন মুকেশ কুমার ও অভিষেক পোরেল। মুকেশ নিলেন তাঁর কেরিয়ারের প্রথম লিস্ট ‘এ’ পাঁচ উইকেট, আর পোরেলের ব্যাট থেকে এল ঝকঝকে শতরান।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা। ব্যাটিংয়ের পক্ষে সহায়ক ফ্ল্যাট পিচে শুরুটা ভালোই করেছিল চণ্ডীগড় (Bengal Dominate in Rajkot)। এক সময় ৪৪ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ২৯৩/৪। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুকেশ কুমার। শেষের দিকে তাঁর বিধ্বংসী স্পেলে মাত্র ২৬ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়ে ৪৮.২ ওভারে ৩১৯ রানেই গুটিয়ে যায় চণ্ডীগড়।
আরও পড়ুনঃFormer Bangladesh PM Khaleda Zia dies: বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান
মুকেশ কুমার ৫৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। তাঁকে ভালোভাবে সহায়তা করেন মহম্মদ শামি, যিনি ৬৯ রানে ৩টি উইকেট নেন। পাশাপাশি শাহবাজ আহমেদও ৯ ওভারে ৫১ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক (Bengal Dominate in Rajkot) মেজাজে ছিলেন অভিষেক পোরেল। প্রথম ১০ ওভারেই বাংলা তুলে নেয় ৮৮ রান। ৮৪ বলে ১০৬ রানের ইনিংসে পোরেল মারেন ১২টি চার ও ২টি ছক্কা। তাঁর ইনিংস বাংলার রান তাড়াকে সহজ করে দেয়।
পোরেলের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার (৬৩ রান)। শেষের দিকে ফিনিশারের ভূমিকায় নজর কাড়েন শাহবাজ আহমেদ, যিনি ৬১ বলে অপরাজিত ৭৬ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। হাতে থাকে ১৪ বল।
এই জয়ের ফলে গ্রুপ বি-তে তিন ম্যাচে দুই ম্যাচ জিতে ভালো জায়গায় পৌঁছে গেল বাংলা।
অন্য ম্যাচে জুরেলের ঝলক
গ্রুপ বি-র আর এক ম্যাচে বরোদার বিরুদ্ধে উত্তরপ্রদেশকে ৫৪ রানে জয় এনে দেন উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেল। মাত্র ১০১ বলে ১৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের (Bengal Dominate in Rajkot) ওয়ানডে সিরিজের দল নির্বাচনের আগে জুরেলের এই ইনিংস যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
গ্রুপ ডি-তে দিল্লির জয়
গ্রুপ ডি-তে বিরাট কোহলিকে ছাড়াই সৌরাষ্ট্রকে ৩ উইকেটে হারাল দিল্লি। ৩২১ রানের লক্ষ্য তাড়া করতে প্রিয়াংশ আর্যের ৭৮ ও তেজস্বী দাহিয়ার ৫৩ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে ৬ জানুয়ারি রেলওয়ের বিরুদ্ধে দিল্লির পরবর্তী ম্যাচে (Bengal Dominate in Rajkot) কোহলির দলে ফেরার সম্ভাবনা রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
চণ্ডীগড়: ৪৮.২ ওভারে ৩১৯ (মানন ভোহরা ১২২; মুকেশ কুমার ৫/৫৯)
বাংলা: ৪৭.৪ ওভারে ৩২০/৪ (অভিষেক পোরেল ১০৬, শাহবাজ আহমেদ ৭৬ অপরাজিত)
ফল: বাংলা ৬ উইকেটে জয়ী
