ক্যাম্প ন্যু-তে বার্সার দুর্দান্ত ফেরা ( Barca’s Grand Comeback ), অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ ধূলিসাৎ করলো বার্সেলোনা ( Barcelona ) । দীর্ঘ দুই বছরেরও বেশি সময়ের পর অবশেষে ক্যাম্প ন্যু-তে ( Camp Nou ) ফিরল বার্সেলোনা ( Barca’s Grand Comeback ) । আর সেই বিশেষ রাতে দল উপহার দিল এক দাপুটে জয়। স্টেডিয়ামের আংশিক উদ্বোধনে প্রায় ৪৫,০০০ দর্শক ভরিয়ে দিলেন পুরো গ্যালারি ( Gallery ) । ঋণে জর্জরিত থাকা ক্লাবটি ( Club ) আশা করছে, নতুন রূপে সাজানো এই স্টেডিয়ামই ( Stadium ) ভবিষ্যতে ( Future ) বড় আয় এনে দেবে।
Read More : Japan’s First Female PM : জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ঘিরে নতুন বিতর্ক https://24hrstvchannel.com/japan-first-female-pm-new-controversy/
ম্যাচের শুরুটা ছিল যেন একটা সিনেমার স্কিপ্ট ( Cinema Script ) চতুর্থ মিনিটেই গোল করেন রবার্ট লেভানদভস্কি ( Robert Lewandowski )। এরপর লামিন ইয়ামালের ( Lamine Yamal ) দুর্দান্ত অ্যাসিস্ট থেকে দুটি গোল করেন ফেরান তোরেস ( Ferran Torres )। ক্যাম্প ন্যু-তে ( Camp Nou ) নিজের অভিষেকে গোল করে তাক লাগান ফারমিন লোপেজ ( Fermin Lopez )। ৫৩ মিনিটে লোপেজের উপর বিপজ্জনক ট্যাকল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকের ওইহান সানসেত। তখনই প্রায় ম্যাচ থেকে ছিটকে যায় প্রতিপক্ষ দল।
Read More : RRB NTPC UG Result: নয়া সময়সূচি, বাড়ল আবেদনের সময়সীমা https://24hrstvchannel.com/rrb-ntpc-ug-result-new-schedule-updates/
লেভানদভস্কির কথায়, “জয় ( Barca’s Grand Comeback ) তো আছেই, কিন্তু আসল খুশি আজ ক্যাম্প ন্যু-তে ( Camp Nou ) ফেরার। এখানে খেললে এক অন্যরকম শক্তি পাই।”ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। ৯০০ দিনের বেশি সময় ধরে দলকে দেখতে যেতে হতো শহরের পাহাড়চূড়ার অলিম্পিক স্টেডিয়ামে। তাই সমর্থকদের জন্য এ যেন নিজের বাড়িতে ফেরার আনন্দ। ৩৬ বছরের কার্লোস নারভায়েজ বললেন, “অলিম্পিক স্টেডিয়ামের পরিবেশ একদম আলাদা ছিল। এখানে সবাই অনেক বেশি উচ্ছ্বসিত।”
বিশেষ দিনটি উদযাপন করতে ম্যাচের আগে নীল-মেরুন ধোঁয়ার বিশেষ শো আর ম্যাচ শেষে আতশবাজির অনুষ্ঠান করে ক্লাব। গ্যালারিতে শোনা যায় লিওনেল মেসির ( Lionel Messi ) নামধ্বনি , পুরনো সোনালি দিনের স্মৃতি জাগিয়ে।
তবে নতুন ক্যাম্প ন্যু ( Camp Nou ) এখনো পুরোপুরি প্রস্তুত নয়। উপরের স্তরের বড় অংশ এখনো নির্মাণাধীন, চারপাশে উঁচু ক্রেন দাঁড়িয়ে রয়েছে ।
