Bangladesh Cricket: কূটনৈতিক উত্তেজনা! বড় আর্থিক ধাক্কা বাংলাদেশের ক্রিকেটে

Published on: January 9, 2026
Bangladesh Cricket

Join WhatsApp

Join Now

ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ক্রিকেটীয় ও কূটনৈতিক উত্তেজনার জেরে বড় আর্থিক ধাক্কার মুখে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট (Bangladesh Cricket)। শীর্ষস্থানীয় ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা SG (Sanspareils Greenlands) বাংলাদেশের একাধিক প্রথম সারির ক্রিকেটারের সঙ্গে তাদের স্পনসরশিপ চুক্তি আর নবীকরণ না করার সিদ্ধান্ত নিতে চলেছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

আরও পড়ুন- Jharkhand T-20: প্রথমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল ঝাড়খণ্ড

বর্তমানে SG বাংলাদেশের অধিনায়ক লিটন দাস, ইয়াসির রাব্বি এবং মমিনুল হক-সহ একাধিক শীর্ষ ক্রিকেটারকে ব্যাট স্পনসর করে থাকে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের কিছু জানানো হয়নি, তবে তাদের এজেন্টদের কাছ থেকে ইঙ্গিত মিলেছে যে খুব শিগগিরই এই সম্পর্ক শেষ হতে পারে। একজন বাংলাদেশি (Bangladesh Cricket) ক্রিকেটারকে উদ্ধৃত করে www.telecomasia.net জানিয়েছে, “আগামী কয়েক দিনের মধ্যেই এমনটা হতে পারে বলেই মনে হচ্ছে।”

SG-এর স্পনসরশিপ প্রত্যাহার-

সূত্রের দাবি, SG যদি স্পনসরশিপ প্রত্যাহার করে নেয়, তাহলে বাংলাদেশের ক্রীড়া শিল্পেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে (Bangladesh Cricket)। অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থাগুলিও একই পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খেলোয়াড়দের স্পনসরশিপ সংক্রান্ত এক সূত্র জানিয়েছে, “অন্যান্য সংস্থাও আমাদের ক্রিকেটারদের স্পনসর করতে আগ্রহ হারাতে পারে।”

বিসিসিআই-এর নির্দেশে উত্তেজনা-

এই উত্তেজনার সূত্রপাত হয় যখন বিসিসিআই-এর নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছাড়ে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) প্রথমে মুস্তাফিজুরকে আইপিএলে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দিতে অস্বীকার করে। এর পাশাপাশি, গত ৪ জানুয়ারি জরুরি বৈঠকের পর বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলি নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক (Bangladesh Cricket)।

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। সূচি অনুযায়ী, বাংলাদেশ ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতায় যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ ম্যাচ রয়েছে। তবে বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অপেক্ষাধীন (Bangladesh Cricket)।