২৪ আওয়ার্স টিভি ডেস্ক: আজ গনেশ চতুর্থী। সিদ্ধিদাতা গনেশের আরাধনায় গোটা ভারত থেকে বঙ্গবাসী। আর তারই এক অন্যতম নিদর্শন দেখা গেল কলকাতার টালিগঞ্জ এলাকায়, সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে পুজোয় মাতলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সিদ্ধিদাতার পায়ে পুস্পাঞ্জলি নিবেদন করেন তিনি, এমনকি নিজের হাতে করে খুদেদেরকে পুস্পাঞ্জলি দেওয়াতেও দেখা যায় মন্ত্রীকে। খুদেদের হাতে মিষ্টি তুলে দেন তিনি নিজেই।
আজ গনেশ পুজো হিসাবে একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন টালিগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। উদ্বোধন করার পাশাপাশি এদিন টালিগঞ্জের একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখেন মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। বর্ধমানে একাধিক কর্মসূচি সেরে এদিন সন্ধ্যায় তিনি টালিগঞ্জের বহু পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি তিনি জানান, টালিগঞ্জে মোট ২৮ টি পুজোর উদ্বোধন করবেন তিনি নিজেই।
শুধু বিধায়ক নন, অরূপ বিশ্বাস রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীও বটে, কিন্তু মানুষ তাঁকে সব সময় কাছে পান। আর এদিনও তাঁর অনর্থ হল না, তাঁকে দেখা গেল একেবারে অন্য রূপে। ঠিক যেনও ঘরের ছেলে তিনি। প্রতিটি মণ্ডপে মণ্ডপে গিয়ে সকলের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে দেখা যায় তাঁকে। মুখে একগাল হাসি নিয়েই শুনলেন সকলের কথাও। একজন জনপ্রতিনিধির ঠিক যা যা করণীয়, আনন্দ উৎসবে যোগ দিয়েও তিনি নিজের দায়িত্বকে এড়িয়ে যাননি একটি বাড়ের জন্যও। তবে রাজ্যের মন্ত্রীকে এতোটা কাছে পেয়ে আপ্লুত সাধারণ মানুষও। তাঁর দায়িত্ব, তাঁর শৃঙ্খলাই হয়তো সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে, কুড়িয়ে নিয়েছেন সাধারণ মানুষের ভালবাসাও।
মূলত ভারতের মুম্বইতেই সব থেকে বেশি গণেশ পূজার প্রচলন। কিন্তু বেশ কয়েক বছর ধরে এ রাজ্যেও গণেশ পুজোর সংখ্যা অনেক গুন বেড়েছে। যেভাবে ক্লাব গুলিকে পুজো মুখরিত করতে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ, অনুদান নিয়ে এগিয়ে এসেছেন তাতে শুধুই দুর্গা পুজোই নয়, বেড়েছে সিদ্ধিদাতা গনেশের আরাধনাও। আর সেই প্রসঙ্গেই মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, সিদ্ধিদাতা গনেশের হাত ধরে বাংলায় সুখ-সমৃদ্ধি ফিরে এসছে।
