Arpora Nightclub Fire: রাতের পার্টি পরিণত হল ট্র্যাজেডিতে! মৃত ২৫

Published on: December 11, 2025
Arpora Nightclub Fire

Join WhatsApp

Join Now

শনিবার গভীর রাতে উত্তর গোয়ার বাগা (Arpora Nightclub Fire) সমুদ্রসৈকতের কাছে আরোপের একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াভয় অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। মৃতদের মধ্যে ২০ জনই ক্লাবের কর্মী এবং বাকি পাঁচ জন পর্যটক, যারা বিভিন্ন রাজ্য থেকে বেড়াতে এসেছিলেন। ইতিমধ্যেই সব দেহ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনার জেরে গোয়া সরকারের তিন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন: CET Group-C Result: প্রকাশিত হল CET 2025 গ্রুপ-C ফল প্রকাশ

ফুটেজে আগুন লাগার সূত্র

সোমবার প্রকাশ্যে আসা এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে, ক্লাবের (Arpora Nightclub Fire) ভেতরে বেলি ডান্স ও লাইভ মিউজিক পারফরম্যান্স চলাকালীন এক ধরনের ইলেকট্রনিক বাজি জ্বালানো হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বাজি ছিটকে এসে ক্লাবের ছাদে গিয়ে লাগে। মুহূর্তের মধ্যে আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে উপরের কাঠের কাঠামো জুড়ে। রবিবার প্রকাশিত আরেকটি ভিডিওতেও একই দৃশ্য ধরা পড়েছিল। তদন্তকারীদের মতে, এই ফুটেজ দুটিই সিলিন্ডার বিস্ফোরণের প্রাথমিক ধারণাকে খারিজ করে দেয়।

ক্ষয়ক্ষতির কারণ

ক্লাবটির অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যাপকভাবে ব্যাবহার করা হয়েছিল বাঁশের পাত, তালপাতা এবং কাঠ, যা আগুন ছড়ানোর ঝুঁকি বাড়ায় বহু গুন। ক্লাব কর্মীদের দাবী, আসাবাবপত্র, মঞ্চসহ প্রায় সব কাঠামোই ছিলও সম্পূর্ণ কাঠের। ফলে আগুনের স্ফুলিঙ্গ ছাদে লাগার কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ক্লাব আগুনে ঘিরে যায়।

ক্লাবে প্রায় ১০০ জন

শনিবার রাত প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ উপচে পড়া ভিড়ে ক্লাব (Arpora Nightclub Fire) ছিল ভিডিও-ঠাসা। ডিজের গান, নাচ-গান চলছিল জোরকদমে। ঠিক তখনই ঘটে বিস্ফোরক। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি। ঘন ধোঁয়ায় দ্রুত ভরে যায় বেসমেন্ট ও রান্নাঘর। অনেকে ধোঁয়া এড়াতে নিচে নেমে আসতে থাকেন, কিন্তু বেরনোর পথ না থাকায় সেখানেই আটকে পড়েন বহুজন। তাঁদের বেশিরভাগের মৃত্যু হয় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে।

তদন্তে জানা গেছে, ক্লাবে (Arpora Nightclub Fire) অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করা হয়েছিল। দমকল দপ্তরের ছাড়পত্র বা NOC পর্যন্ত ছিল না। তারপর কীভাবে ক্লাবটি চালু ছিল, তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। নাইটক্লাবের জেনারেল ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে মালিক পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

নাইটক্লাব দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে নিহতদের পরিবারের জন্য পিএমএনআরএফ থেকে ২ লক্ষ্ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন।