ডিএ মামলার শুনানি ঘিরে উৎকণ্ঠা, কী বললো আদালত?

Published on: August 6, 2025

Join WhatsApp

Join Now

২৪আওয়ার্স টিভি ডেস্ক:প্রতীক্ষার অবসান হতে চলেছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে এল নতুন মোড়। আজকের শুনানিতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে , যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল আবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। এই খবরটি রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। আজ সুপ্রিম কোর্টের ১২ নাম্বার কোর্টে এই মামলার শুনানি হয়। মামলার তালিকায় এটি ১৩ নাম্বার আইটেম হিসাবে নথিভুক্ত হয়েছে। তবে এটি ” টপ অফ দা লিস্ট “হিসাবে উল্লেখিত। আদালত রাজ্যের কাছে জানতে চায় যে তারা এই ভাতা মেটাতে প্রস্তূত কিনা। মামলাটি আজ উঠলেও বিস্তারিত আলোচনা হয়নি। বিচারপতিদের বক্তব্য, এই মামলাটি দীর্ঘদিন ধরে চলছে এবং এর দ্রুত নিস্পত্তি হওয়া প্রয়োজন। তারা রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করে জানাতে বলেন। আদালতের পক্ষ থেকে এও জানানো হয় যে, এই মামলার পরবর্তী শুনানি আগামীকালই হবে। এখন প্রতিদিনই শুনানি হবে যতদিন না সমাধান হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালতের এই পদক্ষেপে খুশি। বিশেষ করে যদি এই মামলার প্রতিদিন শুনানি হয় তবে দ্রুত এই মামলার রায় পাওয়া যাবে বলে তারা আসা করেন। তারা মনে করছেন যে, অবশেষে ন্যায়বিচার পেতে চলেছেন তারা। তারা আসা করছেন সুপ্রিম রাজ্যের আবেদন খারিজ করে তাদের পক্ষেই রায় দেবে ।সুপ্রিম কোর্টে ডিএ মামলার এই নতুন মোড় রাজ্য সরকারি কর্মচারিদের জন্য একটি বড়ো খবর। আগামীকাল শুনানির দিকেই সকলের নজর থাকবে। আসা করা যায় প্রতীক্ষার অবসান ঘটবে কর্মচারীরা তাদের অধিকার ফিরে পাবেণ।