২৪ আওয়ার্স টিভি ডেস্ক : শনিবার বিকাল ৪ টা নাগাদ কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকান্ড বন্ডেল গেটে ওষুধএর কারখানায় এই ভয়াবহ আগুন, ৭৫ বছরের পুরোনো এই দেজ মেডিকেল কারখানায় হটাৎ ই আগুন কালো ধোঁয়ায় ঢাকলো পুরো এলাকা ভয়ে সাথে সাথে ঘর ছাড়লো এলাকার বাসিন্দারা। সূত্রের খবর অনুযায়ী কারখানায় প্রচুর পরিমানে রাসায়নিক মজুত ছিল ফলে দাউ দাউ করে আগুন লেগে যায়।

এলাকাবাসীরা জানান এই মেডিকেল কারখানা ছিল ৭৫ বছরের পুরোনো সম্প্রতি সেখানে রক্ষণবেক্ষনের কাজ শুরু হয়েছিল আর আজ ও চলছিল সেই কাজ কিন্তু আগুন লাগার আসল কারণ কি তা এখনো জানা যায়নি ,ইতিমধ্যেই ১০ টি দমকল টিম পৌঁছে গেছে সেই স্থানে ,ছাদে উঠে আগুন নেভানোর চেষ্টা করার সময় আহত হয় এক দমকল কর্মী ইতিমধ্যেই অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, স্থানীয়রা খুব এ আতঙ্কিত এই ঘটনায়।
