তুঙ্গে বাংলা ভাষা বিতর্ক! অমিত মালব্যর পোস্ট ঘিরে তুলকালাম !

Published on: August 4, 2025
amit malviya

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বাংলা ভাষা নিয়ে যখন উত্তাল রাজ্য – রাজনীতি থেকে শুরু করে গোটা দেশ, সেই আবহেই অমিত মালব্যর পোস্ট ঘিরে তুলকালাম। ‘বাংলা বলে কোনও ভাষাই নেই’, ঠিক এমনটাই মন্তব্যকরেন বিজেপির IT সেলের প্রধান।

এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মুখেঅশনা গিয়েছিল এই একি ধরনের কথা। তিনি স্পষ্ট বলেন “দিল্লি পুলিশ একদম ঠিক শব্দের প্রয়োগ করেছে। বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর একটা পশ্চিমবঙ্গের বই পড়ুন। কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা শফিকুল ইসলাম লিখেছেন, সেটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলায় কথা বললেই সে ভারতীয় হয়ে যাবে এমনটা নয়।”আর এবার কার্যত সেই সুরেই সুর মেলালেন বিজেপির অমিত মালব্য।

নিজের এক্স হ্য়ান্ডেলে অমিত মালব্য লিখেছেন, “দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একদম ঠিক ভাষা ব্যবহার করেছে, বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে দিল্লি পুলিশ। তিনি এও বলেন এই শব্দ ব্যবহার করার কারণ, অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচনশৈলী, যা সাধারণ ভাবে ভারতে ব্যবহার হয় না। একইসঙ্গে তিনি এও বলেন ‘বাংলা বলে কোনও ভাষা নেই’, এক্স হ্যন্ডেলে এই পোস্ট করার পরেই শুরু হয় চরম বিতর্ক । কংগ্রেস থেকে তৃনমূল কটাক্ষের সুরে ধেয়ে আসে চারদিক থেকে।

মহম্মাদ সিরাজের আগুনে বল ! ইংল্যান্ডের মেরুদন্ড ভেঙে থ্রি লায়েন্সের দম্ভ চূর্ণ ,ইতিহাস গড়লো টিম ইন্ডিয়া

যারা বাংলা ভাষার মান বোঝে না, আবেগ বোঝে না, ইতিহাস জানে না তারা নাকি বলছে বাংলা ভাষা বলে কিছুই নেই। এই ভাষাতেই ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। বিজেপিকে কটাক্ষ করে তিনি এও বলেন ভেবেও খারাপ লাগছে বঙ্গ-বিজেপির বাঙালি নেতারা কেবলমাত্র তাদের দুই গুজরাটি নেতাকে খুশি করার জন্য বাংলা ভাষার এই অপমান মেনে নিয়ে তাতে শিলমোহর দিচ্ছে। এদিকে সরব হয় কংগ্রেসও। অমিত মালব্য নিজের ভাষাটাই ঠিক মতো জানেন না ঠিক এই ভাষাতেই কটাক্ষ করেন কংগ্রেস।  ২৪ আওয়ার্স টিভি।