Ahmedabad Ambulance Fire: চলন্ত অ্যাম্বুল্যান্সে ভয়াবহ আগুন

Published on: November 19, 2025
Ahmedabad Ambulance Fire

Join WhatsApp

Join Now

আমেদাবাদের ( Ahmedabad Ambulance Fire ) আরাবল্লি জেলার মোদাসা শহরে ঘটে গেল ভয়াবহ অ্যাম্বুল্যান্স ( Ambulance ) দুর্ঘটনা। এক হাসপাতাল থেকে আমেদাবাদের (Ahmedabad ) আরেকটি বড় হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায় একটি বেসরকারি অ্যাম্বুল্যান্সে ( Ambulance )।

Read More- http://CV Ananda Bose on Kalyan Banerjee: কল্যাণের অভিযোগে রাজভবনে তল্লাশি, কড়া হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মৃত্যু হয় এক সদ্যোজাত শিশু, শিশুটির বাবা জিগনেশ মোচি, চিকিৎসক শান্তিলাল রেন্টিয়া এবং নার্স ভুরিবেন মনতের। আহত হন অ্যাম্বুল্যান্স ( Ambulance ) চালক এবং শিশুটির দুই আত্মীয়।


Read More-http://Humane Sagar Humane Sagar : মাত্র ৩৬ ঝরে গেল তরতাজা প্রাণ !ওড়িশার জনপ্রিয় গায়ক হুমান সাগরের অকাল মৃত্যু

পুলিশ সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই নবজাতকের শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। সেই কারণে মোদাসার হাসপাতালে চিকিৎসার পর তাকে আমেদাবাদের ( Ahmedabad Ambulance Fire ) একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। অ্যাম্বুল্যান্সে ( Ambulance ) ছিলেন নবজাতকের বাবা-মা, একজন চিকিৎসক, একজন নার্স এবং দুই আত্মীয়।

Read More- Sheikh Hasina: মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণা হতেই ভারতকে ফের চিঠি দেওয়ার সিদ্ধান্ত ঢাকার 

মঙ্গলবার গভীর রাতে, প্রায় ১টার সময়, মোদাসা–ধানসুরা সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকাই আগুন ধরে অ্যাম্বুল্যান্সে ( Ambulance )। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে পিছনে থাকা যাত্রীরা বেরোনোর সুযোগই পাননি। কেবলমাত্র চালক ও সামনের সিটে থাকা দুই আত্মীয় লাফিয়ে বেরিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন, তবে তারাও গুরুতর দগ্ধ হয়েছেন।


Read More-Tom Cruise : ৬৩ বছর বয়সে অবশেষে অস্কারের মঞ্চে স্বীকৃত টম ক্রুজ

পুলিশ পরিদর্শক ডি.বি. ভালা জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আগুন ( Fire ) দেখতে পেয়ে চালক নিকটবর্তী একটি পেট্রোল পাম্পের দিকে গতি কমানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে আগুন পুরো অ্যাম্বুল্যান্সকে ( Ambulance ) গ্রাস করে ফেলে।