Malda: কেষ্ট মন্ডলের পর এবার সাবিত্রী মিত্র -শাসকদলে কি কুকথার প্রতিযোগিতা ?

Published on: August 14, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : শাসকের অন্দরে এ যেন কুকথার প্রতিযোগিতা। তৃণমূলের বর্ষীয়ান মহিলা বিধায়কের মুখের ভাষা হার মানাবে কেষ্ট মন্ডলকেও। কিছুদিন আগেই অনুব্রত মণ্ডল থানার আইসি কে অত্যন্ত কুরুচিকর ভাষায় গালিগালাজ করে ছিলেন। তার সেই নোংরা আক্রমণ থেকে বাদ গেছিল না পুলিশের পরিবারের স্ত্রী এবং মা। এবার মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র কুরুচিকর ভাষায় গালিগালাজ করলেন তারই এলাকার এক সাধারণ মানুষকে। যিনি শুধু ফোন করে তাকে ম্যাডাম বলে সম্বোধন করে কোটি কোটি টাকা খরচ করে নির্মিত বাঁধ কেন ভাঙলো। এই প্রশ্ন করেছিলেন। তারপরেই মেজাজ হারিয়ে গালিগালাজ শুরু করেন সাবিত্রী। সাথে দিতে থাকেন হুমকি।সেই অডিও এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে। নেটিজেনরা বিধায়িকার এই ধরনের আচরণে ক্ষোভ উগড়ে দিচ্ছে। আক্রমণ করেছে বিরোধীরাও। কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি। যিনি মানুষের প্রশ্নের জবাব দেওয়ার জন্য দায়িত্ববদ্ধ।তার এত ঔদ্ধত্য কি ভাবে হতে পারে। কেন তার এই ধরনের মুখের ভাষা হবে। এরপরেও কি কোন পদক্ষেপ নেবে তৃণমূল। নাকি অনুব্রতর মতোই এই কান্ডেও নীরব থাকবে দল। উঠছে প্রশ্ন। সেই অডিও ভাইরাল। ইতিমধ্যেই সেই অডিও নিয়ে হৈচৈ পড়ে গেছে রাজনৈতিক মহলে। সাবিত্রী মিত্র নিজেও স্বীকার করে নিলেন তিনি রেগে বলেছেন। উলটে তাঁর বক্তব্য, একটা চক্র কাজ করছে। সেই চক্রের লোকজন তাঁকে উত্যক্ত করার জন্যেই ফোন করেছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপির নেতা প্রাক্তন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।