Birthday of Abhishek Banerjee : জন্মদিনের শুভেচ্ছা, ‘সেবাশ্রয় ২’-এর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Published on: November 7, 2025
Abhishek Banerjee Birthday

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন( Abhishek Banerjee Birthday)-এর শুভেচ্ছা জানিয়েছে গোটা রাজ্যবাসী। সেই শুভেচ্ছার পরই ‘রিটার্ন গিফ্ট’ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ। শুক্রবার নিজের জন্মদিনেই তিনি ঘোষণা করলেন ‘সেবাশ্রয় ২’। ডিসেম্বর থেকে ফের ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা।

Read More-Mamata Banerjee on SIR : মুখ্যমন্ত্রীর দুয়ারে BLO! ‘কোনও ফর্ম পূরণ করিনি, করবও না’ কী বলছেন মুখ্যমন্ত্রী?

এক্স-এ পোস্ট করে অভিষেক লেখেন, মানুষের স্বাস্থ্য-অধিকার নিশ্চিত করতেই শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’। আগের বার এই উদ্যোগ সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছিল। সেই প্রতিশ্রুতি রাখতেই আবার ফিরছে ‘সেবাশ্রয় ২’।

কবে থেকে শুরু?

১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে স্বাস্থ্য শিবির। চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর পর ২৪ থেকে ৩০ জানুয়ারি, ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রে হবে ‘মেগা ক্যাম্প’।

সময়সূচিঃ 
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিষেবা মিলবে।

কোন এলাকায় কবে শিবির রইল তার সূচিঃ

মহেশতলা: ১-৭ ডিসেম্বর

মেটিয়াবুরুজ: ৮-১৪ ডিসেম্বর

বজবজ: ১৫-২১ ডিসেম্বর

বিষ্ণুপুর: ২২-৩০ ডিসেম্বর

সাতগাছিয়া: ২-৮ জানুয়ারি

ফলতা: ৯-১৫ জানুয়ারি

ডায়মন্ড হারবার: ১৬-২২ জানুয়ারি

অভিষেকের ভাষায়, “সাধারণ মানুষের সেবা আর আর্ত-দুঃস্থের পাশে থাকা—এই আদর্শ নিয়েই ফিরছে সেবাশ্রয় ২।”