প্যান কার্ডকে নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাতে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ (Big Alert for PAN Holders)। আয়কর দফতর (Income Tax Department) ফের প্যানধারকদের কাছে এই বাধ্যতামূলক প্রক্রিয়া সম্পূর্ণ করার আবেদন জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্যান–আধার লিঙ্ক না করলে ১ জানুয়ারি ২০২৬ থেকে প্যান ‘ইনঅপারেটিভ’ বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ Former Bangladesh PM Khaleda Zia dies: বাংলাদেশের রাজনীতিতে এক যুগের অবসান
ইকোনমিক টাইমস (ET)–এর একটি রিপোর্ট অনুযায়ী, নিষ্ক্রিয় প্যান থাকলে আয়কর রিটার্ন দাখিল, ট্যাক্স রিফান্ড পাওয়া এবং দৈনন্দিন আর্থিক লেনদেনে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন করদাতারা। আয়কর দফতর স্পষ্ট জানিয়েছে, নিষ্ক্রিয় প্যান (Big Alert for PAN Holders) দিয়ে কোনও গুরুত্বপূর্ণ আর্থিক বা কর সংক্রান্ত কাজ করা যাবে না। তাই বছরের শেষের আগেই প্যান–আধার লিঙ্ক সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি।
কীভাবে প্যান–আধার লিঙ্ক করবেন-
প্যানধারকরা নিচের ধাপগুলি অনুসরণ করে প্যান ও আধার লিঙ্ক করতে পারেন—
- আয়কর ই-ফাইলিং পোর্টালে লগ ইন করুন
(https://www.incometax.gov.in/iec/foportal/) - প্রোফাইল সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশন নির্বাচন করুন
- প্যান ও আধারের তথ্য দিয়ে ই-পে ট্যাক্সের মাধ্যমে পেমেন্ট অপশনে যান
- প্রযোজ্য অ্যাসেসমেন্ট ইয়ার নির্বাচন করে ‘Other Receipts’ ক্যাটাগরি বেছে নিন
- প্রি-ফিল্ড অর্থের পরিমাণ যাচাই করে ‘Continue’ ক্লিক করুন
- চালান (Challan) তৈরি করে ব্যাংকের পোর্টালের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করুন
- পেমেন্ট সফল হলে আবার ই-ফাইলিং পোর্টালে ফিরে গিয়ে লিঙ্কিং প্রক্রিয়া শেষ করুন
- আধারে যেমন আছে ঠিক সেইভাবে নাম, প্যান ও আধার নম্বর লিখে ‘Validate’ করুন
- আধারে নথিভুক্ত মোবাইল নম্বরে আসা OTP দিয়ে যাচাই করুন
- আবেদন সাবমিট করুন
পেমেন্ট ও আবেদন জমা দেওয়ার পর আয়কর দফতর UIDAI–এর কাছে যাচাইয়ের জন্য তথ্য পাঠায়। সাধারণত এক–দু’দিনের মধ্যেই লিঙ্কিং (Big Alert for PAN Holders) সম্পন্ন হয়। পরে আবার স্ট্যাটাস চেক করে নিশ্চিত হওয়া যেতে পারে।
প্যান–আধার লিঙ্ক হয়েছে কি না, কীভাবে যাচাই করবেন-
- আয়কর ই-ফাইলিং পোর্টালে যান
- ‘Check Aadhaar-PAN Link Status’ অপশনে ক্লিক করুন
- প্যান ও আধার নম্বর লিখে সাবমিট করুন
- স্ক্রিনে লিঙ্ক স্ট্যাটাস দেখা যাবে
SMS-এর মাধ্যমে প্যান–আধার লিঙ্ক স্ট্যাটাস চেক
মোবাইল থেকে SMS পাঠিয়েও লিঙ্ক স্ট্যাটাস জানা যায়।
ফরম্যাট:
UID PAN <আধার নম্বর> <প্যান নম্বর>
উদাহরণ:
UID PAN 789654123012 ABCTY6789L
এই SMS পাঠাতে হবে 567678 অথবা 56161 নম্বরে।
প্যান ও আধারের তথ্য না মিললে কী করবেন-
যদি প্যান ও আধারের তথ্যের মধ্যে অমিল থাকে, তাহলে—
- UIDAI পোর্টালের মাধ্যমে আধারের তথ্য সংশোধন করুন
- Protean (NSDL) বা UTIITSL-এর মাধ্যমে প্যানের তথ্য আপডেট করুন
- সমস্যা থাকলে অনুমোদিত PAN সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক যাচাই করান
ডেডলাইন মিস করলে কী হবে?
৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্যান–আধার লিঙ্ক (Big Alert for PAN Holders) না করলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে আয়কর রিটার্ন দাখিল, বাধ্যতামূলক আর্থিক লেনদেনসহ বহু কাজ করা যাবে না।
লেট ফি কত দিতে হবে?
নির্ধারিত সময়ের পর প্যান–আধার লিঙ্ক করতে হলে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে।
তবে ১ অক্টোবর ২০২৪-এর পর আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে ইস্যু হওয়া প্যান কার্ডে (Big Alert for PAN Holders) এই জরিমানা লাগবে না।

নিষ্ক্রিয় প্যান কার্ড মানে কী?
নিষ্ক্রিয় প্যান থাকলে—
- আয়কর রিটার্ন দাখিল করা যাবে না
- ট্যাক্স রিফান্ড আটকে যেতে পারে
- বেশি হারে TDS ও TCS কাটা হবে
- ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বিনিয়োগ বা সিকিউরিটিজ সংক্রান্ত লেনদেনের মতো গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হবে
আয়কর দফতরের মতে, ২০১৭ সালের ১ জুলাই বা তার আগে ইস্যু হওয়া সমস্ত প্যানের (Big Alert for PAN Holders) ক্ষেত্রে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক।
