MOON : আজ রাতের আকাশে বিরল দৃশ্য – পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Published on: September 7, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : “আজকের রাতের আকাশে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্বাক্ষী থাকবে পুরো পৃথিবী।ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা ৫৮ মিনিটে শুরু হবে গ্রহণের প্রাথমিক ধাপ। ধীরে ধীরে পৃথিবীর ছায়া ঢেকে দেবে চাঁদের পৃষ্ঠকে। রাত ১১টা ৪২ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রাস গ্রহণ, যা চলবে প্রায় ৮২ মিনিট। রাত দেড়টার কিছু আগে ধীরে ধীরে চাঁদ ছায়ার বাইরে আসবে, আর ভোরের দিকে শেষ হবে এই মহাজাগতিক খেলা।চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে। পৃথিবীর ছায়া যখন চাঁদের গায়ে পড়ে, তখন আলো বাধাপ্রাপ্ত হয়। কিন্তু পুরোপুরি অন্ধকার না হয়ে, পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের লাল আভা প্রতিফলিত করে চাঁদের গায়ে ফেলে। সেই কারণে পূর্ণগ্রাস গ্রহণে চাঁদ দেখা যায় লাল রঙে—যা আমরা বলি ‘Blood Moon’।

আজকের এই চন্দ্রগ্রহণ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ভারতের প্রায় সব প্রান্ত থেকেই স্পষ্ট দেখা যাবে। কোনো টেলিস্কোপ বা বিশেষ চশমার প্রয়োজন নেই। খালি চোখেই নিরাপদে উপভোগ করা যাবে।পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও চন্দ্রগ্রহণকে অনেকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। হিন্দু শাস্ত্র মতে, গ্রহণকালে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়, শুভ কাজ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। গ্রহণ শেষে স্নান ও দানপুণ্যের আচার পালনের প্রচলনও রয়েছে।বিজ্ঞান ও বিশ্বাসের মিশ্রণে তাই আজকের রাত এক বিশেষ মুহূর্ত—যেখানে খালি চোখে দেখা যাবে প্রকৃতির এক দুর্লভ রূপান্তর। আকাশ জুড়ে লালাভ রঙের রক্তচাঁদ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের অবিস্মরণীয় দৃশ্য।”আজ গ্রহণ উপলক্ষে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন—আজকের রাত হবে মহাজাগতিক অধ্যয়নের বিরল সুযোগ।