২৪ আওয়ার্স টিভি ডেস্ক :ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে বিক্ষোভ চলছিল সেখানে। সেই বিক্ষোভ থামাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। শুধু আইএসএফ (ISF) কর্মী নয় ,পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ। চলছে ব্যাপক ধড়পাকড়। ইতিমধ্যেই আটক হয়েছেন নওশাদ। তাঁকে তোলা হয়েছে প্রিজন ভ্যানে।
বুধবার (২০ অগাস্ট ) নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন, SIR-এর প্রতিবাদে পথে নামেন। তবে পুলিশের দাবি, এই মিছিলের অনুমতি তাদের কাছ নেয়নি আইএসএফ। এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের তরফে মিছিল সরাতে বলা হয়। তবে তাতে রাজি হননি নওশাদ। ফলে পুলিশ আটকেই ব্যাপক ধড়পাকড় শুরু করে। তারপর আইএসএফ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়েন ধর্নায় । ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ । হাতে রয়েছে জাতীয় পতাকা। এরপর নওশাদকেও আটক করা হয়। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, “আইএসএফ বিক্ষোভে কোনও অনুমতি নেওয়া হয়নি। ফলে এখন আইএসএফ বিধায়ক কে নিয়ে যাওয়া হয়েছে।”
