২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বারাসাতের জন্মাষ্টমীর মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। অভয়ার রহস্যমৃত্যু নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তুললেন—এটা কি প্রাতিষ্ঠানিক খুন? তাঁর অভিযোগ, সরকার ভয় পেয়েছে বলেই সিনেমা চালাতে বাধা দিচ্ছে।মিঠুন আরও জানিয়ে দেন, অভয়ার বিচার হবেই, কেউ আটকাতে পারবে না। শুধু তাই নয়, প্রতিটি জেলায় গিয়ে মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যও।
জন্মাষ্টমীর শুভক্ষণে বারাসাতের লেক কালীবাড়ির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। ধর্মীয় আবহের মধ্যেই মিঠুন চক্রবর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং মানুষের পাশে থাকার বার্তা দেন।মিঠুন চক্রবর্তী বলেন, “রাজ্য সরকার ভয় পেয়েছে। সেই কারণেই সিনেমা চালাতে বাধা দিচ্ছে। সত্যি কথা মানুষকে জানাতে সরকার ভয় পাচ্ছে।”
অভয়ার মৃত্যুর প্রসঙ্গে মিঠুন বলেন, “ওই নার্সের মৃত্যু কোনো প্রাতিষ্ঠানিক খুন ছাড়া কিছু নয়। সে মেয়ে না হয়ে ছেলে হলেও একইভাবে খুন হত। কারণ সে প্রতিষ্ঠানের অনেক গোপন কথা জেনে গিয়েছিল।” ধর্মীয় আবহের মধ্যে রাজনৈতিক সুরও সমান তালে বাজল। এদিন তিনি অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে ন্যায়বিচারের দাবি জানান। মিঠুনের কথায়, “অভয়ার বিচার চাই।
এসআইআর হবেই, কেউ আটকাতে পারবে না।” শুধু তাই নয়, তিনি হুশিয়ারির সুরে জানান, রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে মানুষের কাছে পৌঁছবেন এবং তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন। তাঁর দাবি—“মানুষের সমস্যা আড়াল করা যাবে না, আমি প্রত্যেক জেলায় গিয়ে তা জানব।ধর্মীয় আবহের মধ্যে রাজনৈতিক সুরও সমান তালে বাজল। জন্মাষ্টমীর আনন্দে মানুষ যখন মাতোয়ারা, তখনই মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্যের জন্ম দিয়েছে।
