kolkata : নবান্ন অভিযানে ধুন্ধুমার! লাঠিচার্জ,ধর্ষণের হুমকি পুলিশের? কিন্তু কেন? কী চায় সরকার?

Published on: August 9, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক(গার্গী) দাবি একটাই, অভয়ার দোষীদের শাস্তী চাই। আর সেই শাস্তির দাবিতেই কেটে গিয়েছে গোটা একটা বছর, কিন্তু তারপরেও অধরা মূল কান্ডারীরা। বারবার এমনটাই জানিয়েন অভিয়ার মা বাবা। তাই ন্যায় বিচারের দাবিতে সামান্য নবান্ন অভিযান করতে চেয়েছিলেন তারা। এই চাওয়াটাই কি কাল হল তবে?

তবে কেন আটকানো হল পথ? প্রাচীর সমান ব্যারিকেড, রাস্তায় পেরেক পুঁতে ঢালাই করে বানানো হয়েছে লৌহ কপাট। এমনকি বড় বড় কন্টেনার দিয়েও অবরুদ্ধ করা হয়েছে পথ. এমন প্রতিরক্ষার প্রস্তুতি তো রাজা- মহারাজারা শত্রুদের হাত থেকে নগরীকে বাঁচতে করতেন। তবে ন্যায় বিচারের দাবিতে যারা পথে নেমেছেন তারাই কি রাজ্য সরকারের শত্রু? যদি তা না হয় তবে কেন এহেন ব্যবস্থা? নবান্ন অভিযানকারীদের হাতে তো কোনো অস্ত্র-শস্ত্র ছিল না. তারা তো শান্তিপূর্ণ অভিজান করতে ছেয়েছিল। তবে কেন ঢাল বানাতে রাজ্য সরকারকে ব্যারিকেড মোতায়েন করতে হল?
যদিও এই উত্তরে বিরোধীরা তো বলছে মমতার সরকার নাকি ভয় পেয়েছে। তাই সিংহাসন বাঁচাতে এই তোড়জোড়।

এদিকে রাজ্য পুলিশের লাঠির আঘাতে আহত অভয়ার মা। লাঠির বাড়িতে ভেঙে গিয়েছে তার হাতের শাখা, ফুলে গিয়েছে কপাল। পিঠে, ঘাড়েও আঘাতের দাগ স্পষ্ট।

শুধু কি তাই? আটকানো হয়েছে রেখা পাত্র থেকে শুভেন্দু অধিকারী সকলকেই। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বচসা এসব এখন যেনও নবান্ন অভিযানে গা সওয়া হয়ে গেছে রাজ্যবাসীর। কারণ সত্য বলতে গেলেই যে শাসকের শাসানির শিকার হতে হয় সে কথাই বলছেন রেখা পাত্র। তাকে আটকে রেখে ধর্ষণের হুমকিও দিয়েছে রাজ্য পুলিশ, আর তা নিয়েই ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাকে।