kolkata: কলকাতা বিমানবন্দরে ভুয়ো পাস্টপোর্টে আটক বাংলাদেশি

Published on: August 8, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : কলকাতা বিমানবন্দরে ফের ধরা পড়লো এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, ভুয়ো ভারতীয় পাসপোর্টে জার্মানিতে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। ইমিগ্র্যাশন চেকিংএ ধরা পড়তেই সামনে আসে তাঁর আসল পরিচয়। পুলিশের জেরায় জানা যায় , তাঁর কাছে একই সঙ্গে ভারতের এবং বাংলাদেশের দুটো পাসপোর্ট ছিল, তাও আবার দুই ভিন্ন নামে। বিমান ধরার আগে রুটিনমাফিক ইমিগ্রেশন দফতরের আধিকারিকেরা প্রশ্ন করতে গিয়ে সন্দেহে পড়েন। দেখা যায় , ওই ব্যক্তির কাছে ভারতের পাসপোর্টে নাম লেখা পরেশ রায় আর বাংলাদেশের পাসপোর্টে নাম শ্রমিক বড়ুয়া। একই ব্যক্তির নামে দুই দেশের আলাদা পাস্টপোর্ট দেখে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আটক করে। ঠিক মতো উত্তর দিতে না পাড়ায় তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে তদন্ত চালাচ্ছে এয়ারপোর্ট থানার পুলিশ। আজ তাকে বারাকপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এটাই প্রথম নয় ,কিছুদিন আগেই কলকাতা থেকে ব্যাংকক যাবার পথে এক বাংলাদেশি যুবক একইভাবে ধরা পড়েন। পরিচয় প্রকাশ্যে আসতে বিমানবন্দরের কাঁচ ভেঙ্গে পালানোর চেষ্টা করতেই পুলিশ তাকে ধরে ফেলে। তারও আগে ,২৮ জুলাই দুই যুবক , চয়ন বড়ুয়া ও বাবলা বড়ুয়া ভুয়ো পাস্টপোর্ট নিয়ে ভিয়েতনাম যাবার চেষ্টা করেন। বারবার এই ধরণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশি নাগরিকরা বারবার ভুয়ো পরিচয় দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। ইমিগ্রেশন দফতরের সতর্কতায় তাঁরা ধরা পড়লেও , প্রশ্ন উঠছে কিভাবে এত সহজে জাল পাস্টপোর্ট ও নথি তৈরি হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে আরো করা নজরদারি দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।