252 Crore Drug Case : ওরির সঙ্গে বলিউডের আর কারা ?

Published on: November 20, 2025
252 Crore Drug Case

Join WhatsApp

Join Now

২৫২ কোটি টাকার মাদক মামলায় ( Drug Case ) জিজ্ঞাসাবাদে ওরি, বলিউডের ( Bollywood ) আরও নাম জড়ানোর আশঙ্কা রয়েছে । আজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ইনফ্লুয়েন্সার ( Influencer ) ওরি। মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (ANC) তাঁকে সকাল ১০টায় হাজিরার নোটিস ( Notice ) দিয়েছে।


আরও পড়ুন – ED Raid: ১৩ দিনের ইডি হেফাজত সিদ্দিকির

তদন্তে জানা যায়, মার্চ ২০২৪-এ মহারাষ্ট্রের সাঙ্গলিতে একটি গোপন কারখানা থেকে ১২৬.১৪ কেজি মেফেড্রোন ( Mephedrone ) উদ্ধার করে পুলিশ। এর বাজারমূল্য প্রায় ২৫২ কোটি টাকা। এই কারখানাটি মাদক পাচারকারী সলিম ডোলা ও তাঁর ছেলে তাহের পরিচালনা করত বলে দাবি পুলিশের।

https://www.instagram.com/orry?igsh=Y245d2xiaXlxa3F1

পুলিশের মতে, সাঙ্গলির ওই ইউনিটটি একটি বড় নেটওয়ার্কের অংশ। মাদক ( Drug ) পরিবহণ করা হতো বিলাসবহুল গাড়িতে, আর লাভ বিদেশে পাঠানো হতো হাওয়ালা রুটে। এই চক্রের মূল সূত্র মেলে ২০২২ সালের আগস্টে এক ব্যক্তির গ্রেপ্তার ( Arrest ) থেকে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বলিউড ও ফ্যাশন জগতের জন্য রেভ পার্টির ( Rave Party ) আয়োজন করা হতো। সেই পার্টিতে নাকি উপস্থিত থাকতেন দাউদ ইব্রাহিমের ( Dawood Ibrahim ) আত্মীয় আলিশাহ পার্কার।


ওরির নাম সামনে আসে বলিউড ( Bollywood ) পার্টিগুলির সংযোগ থেকেই। তিনি বহু তারকার ঘনিষ্ঠ বন্ধু এবং নিয়মিত সেইসব পার্টিতে ( Party ) উপস্থিত থাকেন। তবে এখন পর্যন্ত পুলিশ ( Police ) কোনও নির্দিষ্ট প্রমাণ পায়নি।
তবুও তদন্তকারী মহলের আশঙ্কা—
জিজ্ঞাসাবাদে ওরির মুখ থেকে নতুন নাম উঠে আসতে পারে, যা তদন্তকে আরও ব্যাপক দিকে নিয়ে যেতে পারে। আজকের জেরা তাই তদন্তে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।