হাসনাবাদে ভোটার তালিকায় ভুতের বাসা ! কত ভুত উদ্ধার ?

Published on: August 7, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্কঃ এবার ভোটার তালিকায় ভূতের বাসা দেখতে পাওয়া গেল হাসনাবাদের আমলানিতে। এই পঞ্চায়েতের ২৮৪ নম্বর বুথে দেখতে পাওয়া গেল প্রায় ২৭ জন মৃত ভোটার। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বিজেপি কর্মীদের দাবি এই বুথে মোট ভোটারের সংখ্যা 939জন । সেখানে প্রায় 27 জন মৃত ব্যক্তির নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় জ্বলজ্বল করছে। কোন ভোটার মারা গেছে আজ থেকে 10 বছর আগে, আবার কোন ভোটার মারা গেছে আজ থেকে তিন বছর আগে। তাদের নামের মৃত্যুর সার্টিফিকেট ও পেয়ে গিয়েছে পরিবারের লোকেরা। যাদের নামে মৃত্যুর সার্টিফিকেট হয়ে গিয়েছে তাদের নাম তাহলে ভোটার তালিকায় কি করে থাকবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা।এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীদের দাবি এলাকায় যে সমস্ত বিএলও রা কাজ করে তারা অধিকাংশই তৃণমূলের ছত্রছায়ায় থাকেন। আর তাদেরকেই হাতিয়ার করে তৃণমূলের নেতাকর্মীরা এই সমস্ত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেন না। এদের নামে কেউ না কেউ ভোট দিয়ে দেয়