২৪ আওয়ার্স টিভি ডেস্ক :আবারো জল সীমান্ত পার হয়ে ভারতে দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, দুজনকেই গ্রেপ্তার করলো হেমনগর কোস্টাল থানা।একজন মহিলা এবং একজন পুরুষ ।নাম-বিল্লাল হোসেন ও কুলসুম বিবি । এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ।সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে গেছে রায়মঙ্গল নদী । যে নদীর একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ । কিছুদিন আগেও আমরা এই নদীর জল সীমান্ত ব্যবহার করে ভারতে ঢুকতে দেখেছি বাংলাদেশী নাগরিকদের। আবার সেই একই ঘটনা। জল সীমান্ত পার হয়ে হেমনগর হয়ে কালীতলার মিশন মোড়ে ঘোরাঘুরি করছিল। সেই সময় হেমনগর থানার পুলিশ সেখানে টহল দেওয়ার সময় তাদের চোখে পড়ে এবং সন্দেহ হয়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে । তাদেরকে আটক করে হেমনগর থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে তারা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । অবৈধভাবে জল সীমান্ত ব্যবহার করে তারা ভারতে ঢুকেছিল।
ট্রেন্ডিং নিউস
See All
